সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ: ঈদগাঁওতে অসুস্থ শাহজাহানের চিকিৎসা সেবায় প্রবাসী সরওয়ার

ফলোআপ: ঈদগাঁওতে অসুস্থ শাহজাহানের চিকিৎসা সেবায় প্রবাসী সরওয়ার

http://coxview.com/wp-content/uploads/2021/08/sagar-30-8-21.jpg

ফলোআপ: ঈদগাঁওতে অসুস্থ শাহজাহানের চিকিৎসা সেবায় প্রবাসী সরওয়ার

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে ব্রেইন স্ট্রোক আক্রান্ত, অসুস্থের ভারে নুয়ে পড়া খোলা আকাশের নিচে রাত্রিযাপন করা ঠিকানাহীন শাহজাহানের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন এক প্রবাসী।

জানা যায়, জন্মদাতা পিতার খোঁজ-খবর না নেয়া পুত্রদের অবহেলা ও অসুস্থ হওয়া শাহজাহানের পাশে ছিলনা কোন আত্মীয়-স্বজন। সপ্তাহ ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ ঈদগাঁও কালিরছড়া বাজারে এক দোকানের সামনে মৃত্যুশয্যায় চটপট করা শাহজাহান খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছেন। দেখভালের কেউ নেই। এই অবস্থায় স্থানীয়রা প্রথমে এগিয়ে এসে নুন্যতম চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে ফের একই স্থানে রাখা হয় তাকে। তারপরও এগিয়ে আসল না তার ঔরষজাত সন্তানরা।

পারিবারিক সমস্যার কারনে তাকেই দেখভাল করাতো দূরের কথা, চিকিৎসা সেবার ক্ষেত্রেও তার প্রতি চরম অবহেলা, পিতা হিসেবে অস্বীকার করেছেন এই পুত্ররা। এমনটি জানালেন মেম্বার মাহমুদুল হাসান মিনার।

২৮ আগস্ট খবর পেয়েই ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি অনলাইন নিউজ পোর্টাল কক্সভিউ ডট কম-এ “ঈদগাঁওতে অসুস্থ পিতার খোঁজ নিচ্ছেন না সন্তানরা”অনলাইন নিউজ পোর্টাল কক্সভিউ ডট কম-এ “ঈদগাঁওতে অসুস্থ পিতার খোঁজ নিচ্ছেন না সন্তানরা” এমন শিরোনামে একটি রিপোর্ট করেন। তারপর ঈদগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুল আলমের দৃষ্টি আকর্ষণ হলে ২৯ আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত তিনদফা ঘটনাস্থলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক থেকে লাইভে যান।

খবর পেয়ে মানবিকতার পরিচয়ে এগিয়ে এলেন সরওয়ার কামাল নামের এক প্রবাসী। তিনি শাহজাহানের পাশে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান করেন। সাথে ছিলেন লেদু মিয়াও। একই দিন রাত সাড়ে আটটার দিকে অসুস্থ শাহজানের ভাগিনা, শ্যালকরা কক্সবাজার সদর হাসপাতালে
তাকে ভর্তি করান।

স্থানীয়দের মতে, অসহায় এ ব্যক্তির পাশে ছিল ওয়ার্ড় আ,লীগের সভাপতি নুরুল আমিন সোনা মিয়া, ঈদগাঁও ছাত্রলীগ সম্পাদক ফয়সাল, ওয়ার্ড় আ,লীগ সাবেক সম্পাদক কামাল উদ্দিন, ছাত্র নেতা রিদোয়ানুল হক রিপন ও আবদুল আলিম।

রাজনৈতিক কর্মী মাহবুবুল আলম জানান, পিতা মাতার ভরণ পোষনের ব্যাপারে নতুন আইন থাকলেও প্রয়োগ না থাকায় গ্রামাঞ্চলে এসব ঘটনা ঘটে চলছেই প্রতিনিয়ত। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.