
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা, সংঘর্ষ, গোলাগুলি, ভাংচুর ও লুটপাটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ৩ ও ৪ জুন ঘটনার জের ধরে গত ৪ জুন আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল বাদী হয়ে মগনানা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমসহ ২৯জনকে আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়।
পরদিন ৫ জুন মো. করিম বাদী হয়ে আগেরদিন দায়ের করা মামলার বাদী আনোয়ারুল আজিম বাবুলসহ ১২জনকে আসামী করে পাল্টা মামলা দায়ের করেছেন। পাল্টাপাল্টি মামলা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। প্রশাসন সরেজমিন তদন্তপূর্বক কোন মামলাটি সঠিক তা নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকার লোকজন।
দুটি মামলায় দাবী করা হয়, পরস্পরের লোকের উপর বিনাউস্কানিতে গুলি করা হয় হত্যার উদ্দেশ্যে। হামলা জখম ছাড়াও লুটপাট করা হয়। তবে পুলিশ প্রথম মামলার এজাহার নামীয় দুইজন ও সন্ধিগ্ধ দুইজনকে আটক করলেও মামলা দুটির অন্যকোন অভিযুক্তকে আটক করেনি।
এদিকে মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম দাবী করেন, ঘটনার সময় আমি এলাকায় উপস্থিত না থাকলেও হয়রানীর উদ্দেশ্যে আমাকে মামলায় জড়ানো হয়। পাল্টা মামলার ঘটনাটি আমি জানিনা। হয়তো ক্ষতিগ্রস্তরা মামলাটি করতে পারে। চেয়ারম্যান শরাফত আরো দাবী করেন, এলাকার একটি স্লুইচ গেইট ইজারা নিয়েছে প্রচার চালিয়ে বাবুল প্রকাশ বেনসন বাবুল পানি প্রবেশ করাতে এলাকার লোকজন থেকে টাকা আদায় করায় সংঘর্ষের ঘটনা ঘটে। যা প্রশাসন তদন্ত করলে প্রমাণ পাবে।
পাল্টা মামলার ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান বলেন, একই ঘটনায় ক্ষতিগ্রস্তরা ভিন্নমত পোষন করলে একাধিক মামলা করতে পারে। তবে তদন্তে যাদের দাবী সঠিক প্রমানিত হবে তাদের পক্ষে প্রতিবেদন দেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.