
বলিউডে তরুণ প্রজন্মের সবচেয়ে আলোচিত অভিনেত্রী সারা আলী খান। প্রতি শুক্রবার তিনি রাখেন নিজের জন্য, দিনটিতে তিনি শুটিং থেকে দূরে থাকেন। গত শুক্রবারে তিনি গিয়েছিলেন তার বাবা সাইফ আলী খান ও কাজল অভিনীত ‘তানাজি’ ছবিটি দেখতে। দেহরক্ষী ছাড়া ছবিটি দেখতে গিয়েই বিপত্তিতে পড়েন সারা।
সারা আলী খান গত শুক্রবার মুম্বাইয়ের একটি সিনেপ্লেক্সে ছবিটি দেখতে যান। এ সময় সারার সঙ্গে তার দুই বান্ধবী ছিলেন।
সারা সিনেপ্লেক্সে আসার খবর চলে যায় পাপারাজ্জিদের কাছে। আগে থেকেই ওই সিনেপ্লেক্সে ভিড় জমান সাংবাদিকরা। সাংবাদিক বান্ধব হিসেবে খ্যাত সারা সাংবাদিকদের দিকে হাত নাড়ান। আলোকচিত্রীদের ছবি তোলারও অনুমতি দেন তিনি। সবকিছু ঠিকমতোই চলছিল। ছবি দেখা শেষ করে হল থেকে বের হওয়ার সময়ই বাধে বিপত্তি। প্রিয় অভিনেত্রীকে চোখের সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেক ভক্তই। সারাকে চারপাশ থেকে ঘিরে ধরেন তারা। অনেকেই সারার সঙ্গে সেলফি তোলার আবদার করেন।
সারা আলী খান সাধারণ ভক্তদের আবদার রক্ষা করেন। তবে গত শুক্রবার ভক্তদের হুমড়ি খেয়ে পড়া দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান সারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সারার এ বিপত্তির ভিডিও ভাইরাল হয়েছে। এ ভিডিওতে দেখা যায়, সারার দুই বান্ধবী ভিড় থেকে সারাকে বাঁচাতে দু’হাত ধরে জড়িয়ে রয়েছেন। কোনো মতে সেখান থেকে নিজেকে সামলিয়ে গাড়িতে ওঠেন সারা। গাড়িতে ওঠার সময় তাকে আতঙ্কিত দেখাচ্ছিল।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.