
নেদারল্যান্ডসের কূটনীতি বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন ‘ডিপ্লোম্যাট’ তাদের চলতি সংখ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামের খবর প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হেগ শহরের একটি হোটেলে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রকাশক মেইলিন ডি লারা এবং নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল উপস্থিত রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে দি হেগে নিযুক্ত চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, অ্যাঙ্গোলা, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রদূত বেলাল প্রচ্ছদ হিসেবে প্রধানমন্ত্রীর ‘মাদার অব হিউম্যানিটি’ সংক্রান্ত খবরকে বেছে নেবার জন্য ডিপ্লোম্যাট ম্যাগাজিন-কে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত সকলকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত উন্মুক্ত করে দেবার বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করে লক্ষ লক্ষ নির্যাতিত মানুষের জীবন রক্ষা করে প্রধানমন্ত্রী বিশ্ববাসীর নিকট কিভাবে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন সে বিষয়ে অবহিত করেন।
বাংলাদেশ সরকার নিজেদের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে শুধুমাত্র মানবিক কারণে যেভাবে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ইত্যাদি সুবিধাদি প্রদান করেছে সেসম্পর্কেও তিনি বিস্তারিতভাবে বর্নণা করেন।
জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক প্রয়োজনসমূহ নিশ্চিত করে দ্রুত তাদের নিজেদের বাসভূমিতে ফিরে যেতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত বেলাল। এছাড়া, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার প্রতিও তিনি জোর দেন।
সূত্র:somoynews.tv
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.