সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ‘বুকের মাঝে প্রেমের আগুন’-এর শুটিং শুরু

‘বুকের মাঝে প্রেমের আগুন’-এর শুটিং শুরু

Pori Maniমঙ্গলবার থেকে শুরু হয়েছে চিত্রনায়িকা পরীমনি অভিনীত বুকের মাঝে প্রেমের আগুন শিরোনামের সিনেমার শুটিং। এস এম শাহনেওয়াজ সানু পরিচালিত সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া এ জুটির সঙ্গে দেখা যাবে দিপালকে।
রাজধানী পিয়াংকা শুটিং স্পটে এ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা পরীমনি, সাদেক বাচ্চু। এর পরে উত্তরায় দুদিনের শুটিং করা হবে।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক এস এম শাহনেওয়াজ শানু রাইজিংবিডিকে বলেন, ‘আজ ১ ডিসেম্বর থেকে বুকের মাঝে প্রেমের আগুন সিনেমার শুটিং শুরু করেছি। এ লটে তিন দিনের শুটিং হবে।’
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। পরিচালক এস এম শাহনেওয়াজ শানু এর আগে মাটির পিঞ্জিরা শিরোনামের সিনেমা পরিচালনা করেন।

-রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.