দীপক শর্মা দীপু; কক্সভিউ :
শহরের বৈদ্যঘোনায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। শ্লীলতাহানির শিকার হয়েছে গৃহবধূ। এ ঘটনায় পুলিশ ডাকাতদের না পেয়ে তাদের পরিবারের ৩জনকে আটক করেছে।
কক্সবাজার মডেল থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বৈদ্যঘোনায় ২০ জুন সকাল সাড়ে ৯ টার দিকে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল কৌশলে একটি বসতবাড়িতে হামলা করে। ঘরের দরজার কলিং বেল্ট চাপলে ঘরে একা থাকা গৃহবধূকে জিঙ্গেস করলে ডাকাত সদস্য নিজেকে পাড়ার মানুষ পরিচয় দিয়ে জরুরী খবর আছে বলে দরজা খুলতে বলে। দরজার খোলার পর এক গ্লাস পানি খুঁজে ডাকাতদল দ্রুত ঘরে ঢুকে পড়ে। দ্রুত গৃহবধূর মুখ চেপে ধরে গলায় অস্ত্র ঠেকায়। ঘরের আলমারির চাবি ছিনিয়ে নিয়ে প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার ডাকাতদল গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলে সে চিত্কার দিলে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। গৃহবধূর কান্না আর শোর চিত্কার করলে এলাকার মানুষ এগিয়ে আসে।
এ ঘটনা তাত্ক্ষণিকভাবে পুলিশ জানালে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ ডাকাতদলের প্রধান বহু মামলার আসামী নাছির উদ্দিন বিবিকে না পেয়ে তার স্ত্রী, শ্যালকসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় এলাকায় আতংক সৃষ্টি হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদ এ ঘটনার নিন্দা জানিয়ে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.