সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ব্রাহ্মণপাড়া উপজেলা ইন্টারনেট সপ্তাহ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ব্রাহ্মণপাড়া উপজেলা ইন্টারনেট সপ্তাহ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সীমা চন্দ্র নম; কুমিল্লা :

ডিজিটাল মেলার ও ইন্টারনেট সপ্তাহের ৩য় ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার মেলার স্টলে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আব্দুল মতিন খসরু মহিলা কলেজ, আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ, সাহেবাবাদ ডিগ্রি কলেজ, বঙ্গবন্ধু কলেজ, আবু তাহের কলেজ, বড়ধুশিয়া আর্দশ কলেজ ও শিদলাই তথ্য সেবা কেন্দ্র। উপজেলা এসিলেন্ট প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং সন্তুষ্ট প্রকাশ করেন।

তিনি তার বক্তব্যে সবাই ফেইস ব্যবহারে সর্তক হওয়ার নির্দেশ দেন। তিনটি কলেজকে পুরষ্কার ঘোষণা করেন। এই স্টলে প্রথম স্থান অধিকার করেন বঙ্গবন্ধু কলেজ, ২য় স্থান অধিকার করেন বড়ধুশিয়া আর্দশ কলেজ, ৩য় স্থান অধিকার করেন আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ। বাকি কলেজগুলোকে সৌজন্য পুরষ্কার দেওয়া হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল মতিন খসরু, এমপি (সাবেক আইনমন্ত্রী), সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: সাখাওয়াত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, ব্রাহ্মণপাড়া।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.