
অস্বাস্থ্যকর খাবার কোনো বয়সেই খাওয়া ঠিক না। বয়স ৩০ হলে সুস্থ থাকতে কিছু কিছু খাবার কমিয়ে দিতে হবে। এ বয়সে কিছু কিছু খাবার এড়িয়ে না চললে শরীরে ক্যান্সার, ডায়াবেটিসসহ জটিল অসুখ বাসা বাঁধতে পারে। থেকে নিজেকে সুস্থ রাখতে নিয়মিত খাদ্য তালিকার দিকে নজর রাখতে হবে।
বয়স ৩০ হলে যেসব খাবার পরিবার করতে হবে আসুন জেনে নিই সেই সম্পর্কে-
স্ট্র
তরল জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে সাধারণত স্ট্র ব্যবহার করা হয়। স্ট্র দিয়ে খেলে ত্বক কুঁচকে যাওয়ার আশঙ্কা থাকে। স্ট্র প্লাস্টিক জাতীয় হওয়ায় এটি পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।
চাষ করা মাছ
বাজারে ৭০ শতাংশ মাছ আসে চাষের। এসব মাছ দ্রুত বড় করতে যেসব খাবার খাওয়ানো হয়, সেসবের অধিকাংশ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে নদীর কিংবা সামুদ্রিক মাছ খাওয়া ভালো।
দই
দই স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু বিভিন্ন স্বাদের দই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দইয়ে স্বাদ দিতে তাতে চিনি দেয়া হয়। চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানান, প্রতিদিন একজন পুরুষের ৩৮ গ্রাম এবং নারীর ২৫ গ্রাম দই খাওয়া ভালো।
সয়া
সয়া শরীরের জন্য সাময়িক ভালো হলেও দীর্ঘস্থায়ী ক্ষতি করে। সয়া থাইরয়েডের ফাংশনের জন্যও ক্ষতিকর।
সাদা পাউরুটি
বয়স ৩০ হলে সাদা পাউরুটি এড়িয়ে চলা ভাল। এতে ফাইবারের মাত্রা একেবারেই কম। খাবার হজম করতে এবং সুস্থ থাকতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এমন খাওয়া দরকার।
ফলের জুস
জুসের চেয়ে ফল বেশি স্বাস্থকর খাবার। জুস করার কারণে ফাইবারের পরিমাণ কম খাওয়া হয়। এবং জুস করার করতে গিয়ে তাপে ফলের বিভিন্ন উপাদানের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।
বেকারি পণ্য ও জাংক ফুড
দোকান থেকে যেসব বেকারি পণ্য কেনা হয় সেসব খাবারে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ থাকে। এসব রাসায়নিক পদার্থ শরীরের জন্য ক্ষতিকর। এছাড়া জাংক ফুড শরীরের জন্য ক্ষতিকর।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.