কক্সবাজারের মহেশখালীতে জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের দুই দফা হামলায় মহিলাসহ চারজন আহত হয়েছে। এক গৃহবধুকে শ্লীলতাহানী করা ছাড়াও স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ১ ও ২ নভেম্বর উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। এব্যাপারে আক্তার হোছাইন বাদী হয়ে পাঁচজনকে আসামী করে ৩ নভেম্বর মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় আক্কাসের নেতৃত্বে দুই দিনের হামলায় আহতরা হলেন- আক্তার হোছাইনের স্ত্রী নাজমা আক্তার, সিরাজুল হকের স্ত্রী মোহছেনা বেগম, মেয়ে জন্নাতুল ফেরদৌস ও ছেলে মোহাম্মদ জোবায়ের। এসময় তাদের কাছ থেকে ৫৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ৬ হাজার ৫’শ টাকা মূল্যের ১টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
মামলায় আসামী করা হয়েছে লাইল্যাঘোনার মৃত রহম আলীর ছেলে মো: আক্কাস (৫০), মো: আক্কাসের ছেলে মো: খোকন, মো: মোরশেদ ও স্ত্রী শাহানা বেগমকে। এছাড়া অজ্ঞাত আরো ৫-৬জন আসামী দেখানো হয়।
বাদী এজাহারে দাবী করেছেন, হামলাকারীরা প্রথমদিন তার স্ত্রীকে মারধর ছাড়াও শ্লীলতাহানী করে। দ্বিতীয়দিন বাদীর ভাবী ও ভাতিজা-ভাতিজিকে পিটিয়ে জখমের পাশাপাশি ভাবী ও ভাতিজির শ্লীলতাহানী ঘটায়। আহতদের প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.