কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মাছুয়াখালী সিকদার পাড়া (মগঘাট)-চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়া সংযোগ সড়ক ও সেতু নির্মাণের দাবীতে ৯ নভেম্বর সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাছুয়াখালী-চৌফলদন্ডী সংযোগ সড়ক ও সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু নাসের ভুট্টুর সভাপতিত্বে ও কাজী এন কে এম তৌহিদুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, প্রধান মেহমান হিসাবে ছিলেন- কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা ব্যারিষ্টার আবুল আলা ছিদ্দিকী।
প্রধান বক্তা হিসাবে ছিলেন- জাতীয় পার্টি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর ছিদ্দিকী, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক এএইচএম শাহজাহান, খুরুশকুল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শাহ আলম ছিদ্দিকী, বাংলাদেশ নিকাহ রেজিষ্টার্ড সমিতির কক্সবাজার সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দীন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের এমইউপি কেফায়েত উল্লাহ কেফাসহ সহস্রাধিক এলাকার লোকজন এ মানববন্ধনে সমবেত হন।
মানব বন্ধনোত্তর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অতিসত্ত্বর মাছুয়াখালী সিকদার পাড়া (মগঘাট)-চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়া সংযোগ সড়ক ও সেতু নির্মাণের জোর দাবী জানান। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
এ ব্যাপারে স্থানীয় এমইউপি কেফায়েত উল্লাহ কেফার সাথে কথা হলে তিনি উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.