
দেশে প্রথমবারের মতো আয়োজিত মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন মেহেদী হাসান ফাহিম। পাঁচ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে তিনি এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এতে যৌথভাবে প্রথম রানার আপ হয়েছেন মাহাদী হাসান ও হানিফ। যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন আহসান রাজ ও হামজা খান চৌধুরী।
‘অন্তর সোবিজে’র আয়োজনে ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশে’র পর প্রথমবারের এই ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ অনুষ্ঠিত হল।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজন করা হয় ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিভিন্ন পর্ব শেষে রাত ১২টায় বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতার মূল আয়োজনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বুত্থান মার্শাল আর্টসের জনক ও বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরি, প্রখ্যাত গেরিলা যোদ্ধা ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের নায়ক কামরুল আলম খান খসরু।
এছাড়াও আরও বিচারকের দায়িত্ব পালন করেছেন মডেল অভিনেতা সানজু জন, মডেল প্রিন্স এবং ওয়াল মার্ট’র ফ্যাশন ডিজাইনার আব্দুল্লাহ আল মামুন। উপস্থাপনায় ছিলেন আরজে সায়েম ও শ্রাবণ্য তৌহিদা।
‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘সারা বাংলাদেশ থেকে প্রায় ছয় হাজার প্রতিযোগী থেকে বিভিন্ন ধাপে সেরা দশজন বাছাই করা হয়। বিভিন্ন গ্রুমিং শেষে নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত করা হয়।’
উল্লেখ্য, এ আয়োজনের চ্যাম্পিয়ন মেহেদী হাসান ফাহিম এ মাসের শেষে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ‘মিস্টার ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
সূত্র: somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.