
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম এলাকা মিনতুই পাড়া ও পমপং পাড়া নামে দুইটি ম্রো পাড়ায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে ডায়রিয়া রোগে ১ জনের মৃত্যু ও শতাধিক আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
রূপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার লংক্রাত ম্রো ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার স্থানীয়দের মাধ্যমে রূপসীপাড়া আর্মি ক্যাম্প বিষয়টি অবহিত হয়ে আলীকদম সেনা জোনকে জানায়। পরে আলীকদম সেনা জোনের একটি মেডিকেল টিম সোমবার দুপুরে রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্য সেবা প্রদান করে।

মেডিকেল ক্যাম্পে মিনতুই ও পমপং ম্রো পাড়া সহ আশপাশের মোট ১২৫ জন রুগিকে চিকিৎসা দেওয়া হয় এবং বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। আলীকদম জোনের ক্যাপ্টেন নুরুজ্জামান তুর্যের নেতৃত্বে মেডিকেল টিম এই স্বাস্থ্য সেবা প্রদান করে। এসময় দুইটি ম্রো পাড়ার ৩৩ জন শিশু, ৪৬ জন নারী, ৩৬ জন পুরুষকে চিকিৎসা দেয়া হয়। যাদের ৬০ শতাংশ ডায়রিয়ার রোগী। পাশাপাশি ১০ জন বাঙ্গালী নারী পুরুষ মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেয়।
এদিকে অবস্থার অবনতি দুইটি ম্রো পাড়ার ৩৩ জনকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যার মধ্যে ২০ জনই ডায়রিয়ার রোগী বলে জানান লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাবিন। তিনি আরা বলেন, হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি রোগীদের নিবিড় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ইতিমধ্যে মিনতুই ও কমপং ম্রো পাড়ার অধিকাংশ ডায়রিয়া রোগী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে চলে গেছে। বর্তমানে দুইটি ম্রো পাড়ার ৮ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি আছে। এছাড়া এখন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী ডায়রিয়া আক্রান্ত। তাদের মধ্যে বশিরভাগই শিশু ও বয়স্ক ব্যক্তি।

রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্য সেবা প্রদান করে।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন মাজেদ চৌধুরী বলেন, হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা নিতে ভিড় জমাচ্ছেন। গত ১ সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। এই মুহূর্তে হাসপাতালে ডায়রিয়া রোগের ঔষধের কোন সংকট নেই। হাসপাতালে শয্যা সংখ্যা ৫০টি হলেও অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় মেঝেতেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একটি মডিকেল টিম স্বাস্থ্য সেবা দিতে মিনতুই পাড়া ও কমপং পাড়ায় গেছে। এদিকে হাসপাতালে ডায়রিয়া রোগীদর সেবা বাড়াতে আরো একটি মেডিকেল টিম করা হয়েছে। দিন-রাত ২৪ ঘন্টা আমাদের স্বাস্থ্য সেবা প্রদান অব্যাহত রয়েছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, দুর্গম হতে আগত ডায়রিয়া রোগীদের বাড়তি সেবা দিতে বলা হয়েছে। যে কোন সমস্যায় আমরা উপজেলা প্রশাসন পাশে আছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.