সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং

লামায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে লামা তথ্য অফিস। বুধবার বেলা ১১টায় তথ্য অফিস কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। এসময় তিনি আরো জানান, আগামী বৃহস্পতিবার গজালিয়া উচ্চ বিদ্যালয়ে সরকারের বিভিন্ন সেক্টরের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে উদ্ধুদ্ধকরণ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বিষয়ক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, মাই টিভি প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, গিরিদর্পন প্রতিনিধি এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, ভোরের পাতা প্রতিনিধি নুরুল করিম আরমান, আমাদের অর্থনীতি প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু, দৈনিক সৈকত প্রতিনিধি রফিক সরকার, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম. বশিরুল ইসলাম, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি বেলাল আহমদ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.