
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বিবার্তা ২৪.নেট ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে বান্দরবানের লামায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় লামা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
বিবার্তা’র উপজেলা প্রতিনিধি মো. নুরুল করিম আরমানের উদ্যোগে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন- প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধূরী প্রধান অতিথি ছিলেন। লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মো. সাইফুদ্দিন, আলীকদম উপজেলা প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান ও লামা রিপোর্টার্স ক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী বিশেষ অতিথি ছিলেন।
সাংবাদিক মংচিংপ্রু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক তানফিজুর রহমান, মো. ফরিদ উদ্দিন, রফিক সরকার, এম. বশিরুল আলম, মং মার্মা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অনলাইন নিউজ পোর্টাল গুলোর সুবাধে ঘটনার সাথে সাথে মানুষ তাৎক্ষণিকভাবে সব খবর জানতে পারছে। তিনি বলেন, বিবার্তা ২৪.নেট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যে সারাদেশে জনপ্রিয় সংবাদ মাধ্যমে পরিনত হয়েছে। তিনি ভবিষ্যতেও বিবার্তা’র এ ধারা অব্যাহত রাখতে সংষ্টিদের প্রতি আহবান জানান।
লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ মাধ্যম গুলো এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে হেয় প্রতিপন্ন না করা এবং রাজনৈতিক উদ্দেশ্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.