সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বাঁকখালী নদীতে নিখোঁজ দুই ছাত্রীর একজনের লাশ উদ্ধার

বাঁকখালী নদীতে নিখোঁজ দুই ছাত্রীর একজনের লাশ উদ্ধার

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

রামুর বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই ছাত্রীর মধ্যে এক ছাত্রীর লাশ পাওয়া গেছে। আজ বুধবার ২ আগষ্ট বেলা ১১ টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ডেঙ্গারচর পয়েন্টে স্থানীয় লোকজন শারমিন আক্তারের (৯) লাশ খুঁজে পাই। শারমিন আক্তার গর্জনিয়ার মিয়াজি পাড়ার আবদুল আজিজের মেয়ে। সে নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

গত সোমবার ৩১ জুলাই বেলা ৩টা দিকে কক্সবাজার জেলার রামু উপজেলার বাঁকখালী নদীর নাপিতেরচরস্থ পয়েন্টে গোসল করতে নামে শারমিন আক্তার ও ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার। সেই থেকে দীর্ঘ দুইদিন পর্যন্ত নিখোঁজ হয়ে যায়। অবশেষে বুধবার শারমিনের লাশ পাওয়া গেলেও এখনো অপর ছাত্রী রোজিনা আক্তারকে এখনো খুজেঁ পাওয়া যায়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.