মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের মুর্তি ভাংচুর ও চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামীকে জামিন প্রদান করেছে লামা জুডিসিয়াল আদালত। ২৫ অক্টোবর মঙ্গলবার স্বশরীরে হাজির হয়ে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করে মামলার প্রধান আসামী ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার।
জুডিসিয়াল আদালতে জাকের হোসেন মজুমদারের পক্ষে জামিনের আবেদন ও শুনানী করেন তার আইনজীবী নুরুল আবচার আজাদ ও মো. জাফর আলম। লামা কোর্টের জি.আর মামলা নং ৮৭। এই পর্যন্ত মামলার ৯জন আসামীর মধ্যে ৪জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
গত ২ অক্টোবর রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বাজারস্থ রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের জায়গায় অনাধিকার প্রবেশ করে বৌদ্ধ মুর্তি ভাংচুর ও চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার সহ ৯জনকে আসামী করে ৫ অক্টোবর লামা থানায় মামলা করে বৌদ্ধ বিহারের সভাপতি মং থোয়াইচিং মার্মা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.