মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় পরকীয়া সম্পর্কের টানে ৩ বছরের শিশু সন্তানকে ঘুমে রেখে যুবকের হাত ধরে পালিয়েছে ফ্রান্স প্রবাসীর স্ত্রী পিংকি বড়ুয়া। শনিবার দিনগত রাতের কোন এক সময় উপজেলার রপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরদরী বড়ুয়া পাড়া তার স্বামীর বাড়ির থেকে পালায় এই প্রবাসীর স্ত্রী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় উঠে।
এদিকে এ ঘটনায় প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া (৬০) বাদী হয়ে ছেলের বউ পিংকি বড়ুয়াকে (২৬) ১নং, প্রেমিক সুভাত বড়ুয়াকে (২০) ২নং, তার বাবা কাজল বড়ুয়াকে (৫০) ৩নং ও মা সুশীলা বড়ুয়াকে (৪০) ৪নং আসামি করে লামা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া বলেন, আমার ছেলে জ্ঞান পাল বড়ুয়া একজন ফ্রান্স প্রবাসী। বিবাদী সুভাত বড়ুয়া আমার ছেলের বউকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এমনকি তারা পালিয়ে যাওয়ার আগে নতুন সংসার করার জন্য ফুসলাইতে থাকে। আমার ছেলে বউ প্রেমিক সুভাত বড়ুয়ার হাত ধরে পালিয়ে যায় ও ৩ বছরের ১ শিশু ছেলে ফেলে যায়।
এদিকে ৩ বছরের শিশু ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন জ্ঞান পাল বড়ুয়ার পরিবার।
এবিষয়ে লামা থানা পুলিশের এসআই ত্রিদিব বড়ুয়া বলেন, সুভাত বড়ুয়া নামে একটি ছেলের সাথে পরকীয়া করে ফ্রান্স প্রবাসীর স্ত্রী ৩ বছরের ছেলে সন্তানের জননী পিংকি বড়ুয়া পালিয়ে যাওয়ার বিষয় লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.