পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ই্উনিয়নের ইয়াংছা মেম্বার পাড়া এলাকায় ব্র্যাক পাড়া কেন্দ্রের এক ৬ বছরের ছাত্রী ধর্ষিত হয়েছে। ধর্ষক তহিদুল ইসলাম (১৪) একই এলাকার আকতার আহাম্মদের ছেলে। সোমবার বিকাল ৫টায় ইয়াংছা মেম্বার পাড়া সংলগ্ন আব্দু রবের রাবার বাগানে এঘটনা ঘটে।
ধর্ষিতার নানা আবুল কালাম জানান, ধর্ষক তহিদুল ইসলাম আমার নাতনী তাহমিনাকে ফুসলিয়ে আব্দু রবের রাবার বাগানের নিয়ে ধর্ষণ করে। মেয়েটি কান্না করতে থাকলে তার খালা তসলিমা বেগম গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। মেয়েটি ধর্ষণের বিষয়ে পরিবারের লোকজন নিশ্চিত হলে তাকে পাশ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। শিশু তাহমিনা (প্রতিকী নাম) শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় চকরিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করে।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকাল ৫টার দিকে মেম্বার পাড়ার জাফর আলমের ৬ বছরে কন্যা শিশুকে আকতার আহাম্মদের ছেলে তহিদুল ইসলাম পার্শ্ববর্তী আব্দু রব-এর রাবার বাগানে নিয়ে ধর্ষণ করে। বর্তমানে শিশুটি কক্সবাজার জেলা হাসপাতালে অজ্ঞান রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.