অবশেষে দুইদিন পর টেকনাফ সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু আটকা পড়া পর্যটকদের মাঝে আনন্দ উল্লাস। সেন্টমার্টিন থেকে ফিরে এসেছে আটকা পড়া পর্যটকরা।
উল্লেখ্য যে, গত শনিবার থেকে সাগর উত্তালে সর্তক সংকেতের কারনে সেন্টমাটিনদ্বীপে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় আটকা পড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৭২ পর্যটকসহ প্রায় দেড় শতাধিক পর্যটককে জাহাজে ফিরিয়ে আনা হয়েছে। ২ নভেম্ভর সোমবার সকাল ১০ টার দিকে আবহাওয়া পরিস্থিতি ভাল হওয়ায় টেকনাফ থেকে কেয়ারী সিন্দাবাদ জাহাজ সেন্টমার্টিনে আসেন। দুপুর ২টায় আটকা পড়া পর্যটকদেরকে নিয়ে টেকনাফের উদ্দ্যেশে ছেড়ে যায়। আটকা পড়াদের মধ্যে সেন্টমার্টিন কোনার পাড়াস্থ নীল দিগন্তে রিসোর্টে সোহরাওয়ার্দী মেডিকেল গ্রুপের ৩২ জন সহ ৪৯ জন,সীমানা পেরিয়ে রিসোর্টে ১৫ জন, অবকাশ হোটেলে ৬ জন, বাজারস্থ সী ইস্টার্নে ১২ জন, রিয়াদ গেস্ট হাউসে ৮ জন, সেন্টেশুর হোটেলে ৬ জন, মেরিন রিসোর্টে ২ জন, হোটেল প্রিন্সে ৪ জন, সমুদ্র কানন রিসোর্টে ৪ জন, এস.কে.ডি হোটেল দক্ষিন পাড়াস্থ ১০ জন, সেভেন স্টারে ২৮ জনসহ দুই শতাধিক পর্ষটক আটকা পড়েন। এর ফলে আটকা পড়া পর্যটকদের মাঝে আতংক বিরাজ করে।
কেয়ারী সিন্দাবাদ জাহাজের টেকনাফ ইনচার্জ মোঃ শাহ আলম জানান, সতর্ক সংকতের কারনে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকায় কিছু পর্যটক আটকা পড়েছে। আবহাওয়ার পরিস্থিতি ভাল হওয়ায় আটকা পড়া পর্যটকদের সেন্টমার্টিন থেকে কেয়ারী সিন্দাবাদ জাহাজে যোগে ফেরত আনা হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান জানান, সেন্টমার্টিনে ভ্রমণে আসা দুই শতাধিক পর্যটক আটকা পড়ে। সোমবার দুপুরে আটকা পড়া পর্যটকদেরকে কেয়ারি সিন্দাবাদ যোগে টেকনাফে পাঠানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.