সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সিরিয়ায় বিমান হামলায় ৩০ জঙ্গি নিহত

সিরিয়ায় বিমান হামলায় ৩০ জঙ্গি নিহত

সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর রাশিয়ার পাল্টা বিমান হামলায় অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছে। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের যে এলাকায় শনিবার রাশিয়ার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছিল সেই এলাকাতেই বিমান হামলা চালানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইদলিব প্রদেশে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাত্রের সাহায্যে রাশিয়ার এসইউ-২৫ জঙ্গি বিমানটি ভূপাতিত করা হয়। জাবহাত আল-নুসরা জঙ্গি গোষ্ঠী এ হামলা চালায়। ওই হামলার পর বেশ কয়েকটি রুশ জঙ্গি বিমান জাবহাত আল-নুসরা নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালায়।

বিবৃতিতে আরো বলা হয়, বিমান হামলায় ৩০ জনের বেশি জাবহাত আল-নুসরাহ্ জঙ্গি নিহত হয়েছে।          সূত্র:deshebideshe.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.