
অবিশ্বাস্যই বলা চলে। বলিউডে নানা ধরনের ছবি করেছেন রাম গোপাল ভার্মা। চর্চায় এনেছেন সমাজের বাস্তব থেকে তুলে আনা গল্প। তবে ওডিশাতেও যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেখানেও যে ছবি তৈরি হয় তা জানতেনই না পরিচালক। অন্তত ওডিশার নায়িকা অপ্সরা রানির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এমনটাই মত ছিল রাম গোপালের। ট্যুইট করে এমনই কথা বলেছেন রাম গোপাল। তাঁর নতুন ওয়েব সিরিজ ‘থ্রিলার’-এর মুখ আপাতত এই অপ্সরা রানিই।
রাম গোপাল এই মুহূর্তে অপ্সরাকে নিয়ে একেবারে ক্লাউড নাইনে বিচরণ করছেন। প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অপ্সরাকে ডাকতে বলছেন, ‘হারিকেন’ অর্থাৎ ওডিশার সুপার সাইক্লোন বা ঘূর্ণঝড় নামে।
ওডিশার মেয়ে অপ্সরা রানি। ২০১৯ সালে ‘ফোর লেটার্স’ নামে একটি তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন। বড় হয়েছেন দেরাদুনে, আপাতত থাকছেন হায়দরাবাদে। অঙ্কিতা মহারাণা তাঁর আসল নাম।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হলেও পরে অভিনয়ে চলে যান তিনি। তখনই হয়ে যায় অপ্সরা রানি।
জানা যায়, সিল্ক স্মিতার নামের থেকে অনুপ্রাণিত হয়েই নিজের নাম এমন অপ্সরা রানি রাখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর উষ্ণ ছবি রীতিমতো ভাইরাল হয়েছে মুহূর্তে।
অপ্সরা রানির ট্যুইটারেও ক্রমাগত ফলোয়ারের সংখ্যা বাড়ছে বলে বেজায় খুশি হয়েছেন রাম গোপাল ভার্মা।
তিনি সেই প্রসঙ্গেও একটি ট্যুইট করে লিখেছেন, ‘ওয়াও, ১০ হাজার ট্যুইট ফলোয়ার্স মাত্র ৭ ঘণ্টায়। নবাগত হিসেবে এটা হয়তো রেকর্ড। অপ্সরা রানি তুমি থ্রিলিং।’
রাম গোপাল যদিও দাবি করেছেন, ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের আগেও ওডিশার নাম তিনি জানতেনই না।
নানা কাণ্ড তাঁর। বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন এবং বিতর্কের জন্ম দেন। এবার ছবি বানিয়েও শান্তি পেলেন না।
কয়েকদিন আগেই পুলিশের কাছে তাঁর নামে অভি’যোগ দা’য়ের হয়েছে। ২০১৮ সালে এক সম্মান রক্ষায় খু’নের ঘটনা নিয়ে ছবি তৈরি করে পরিচালক রাম গোপাল ভার্মার বি’রুদ্ধে অ’ভিযোগ দা’য়ের হয়েছে তেলেঙ্গানায়। ওই ঘটনায় মৃ’ত ছেলের বাবা রাম গোপালের বিরু’দ্ধে অ’ভিযোগ দা’য়ের করেছেন।
দেখে নিন অপ্সরার আরও কয়েকটি ছবি –



সূত্র:alkbmedia.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.