সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘১০ বছরে দেশের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক’

‘১০ বছরে দেশের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক’

গেল ১০ বছরে দেশের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক, তাই চলমান অর্থনৈতিক কৌশল সঠিক বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগে পেতে আগ্রহী।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, কারো পরামর্শে নয় বাংলাদেশের নিজস্ব কৌশল এবং বাস্তবতার নিরিখেই দেশ চলবে। দেশের চরম দারিদ্রসীমার মধ্যে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় নিয়ে আসতে গ্রামীণ অর্থনীতিতে বেশি করে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।

এ সময় বাংলাদেশর স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানতে চান বিদেশি বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.