সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পাকিস্তানে ভারতীয় পাইলট ‘আটক’, দুই যুদ্ধবিমান ‘ভূপাতিত’

পাকিস্তানে ভারতীয় পাইলট ‘আটক’, দুই যুদ্ধবিমান ‘ভূপাতিত’

কাশ্মীরে পাকিস্তান সীমানা লঙ্ঘন করার পর ভারতের দুইটি যুদ্ধবিমান পাকিস্তানি বিমান বাহিনী ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটি। ভূপাতিত হওয়া বিমানের এক পাইলটকে আটক করারও দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যমে ডনের খবরে বলা হয়েছে, বুধবার ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে গুলি চালায় পাক বিমান বাহিনী। পাকিস্তানি বিমান বাহিনীর গুলি খেয়ে একটি বিমান ফিরে যেতে যেতে কাশ্মীরের ভারতীয় অংশে বিধ্বস্ত হয়। অপর বিমানটি পাকিস্তানে সীমান্তের মধ্যেই ভূপাতিত হয়। এ বিমানটির পাইলট নিরাপদে বের হওয়ার পর তাকে আটক করেছে পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনী।

পাকিস্তানি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এমন দাবি করে গণমাধ্যমকে বলেছেন, বুধবার সকালে ভারতীয় বিমান সীমানা অতিক্রম করলে গুলি চালায় পাকিস্তানি বাহিনী।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানে কোনো দেশের ওপর আগ্রাসী হতে চায় না। কিন্তু ভারতের আগ্রাসনের মোকাবেলায় পাকিস্তান প্রস্তুত। বুধবার ভারতীয় বিমান ভূপাতিত করা তারই অংশ।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.