সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ২১শে আগষ্টের রায়কে ঘিরে বিশৃঙ্খলা, নৈরাজ্য মোকাবেলায় ঈদগাঁওতে রাজপথে ছাত্রলীগের শক্ত অবস্থান

২১শে আগষ্টের রায়কে ঘিরে বিশৃঙ্খলা, নৈরাজ্য মোকাবেলায় ঈদগাঁওতে রাজপথে ছাত্রলীগের শক্ত অবস্থান

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

২১শে আগষ্টের রায়কে ঘিরে জেলা সদরের ঈদগাঁওতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য মোকাবেলায় রাজপথে শক্তভাবে অবস্থান নিয়েছিলেন বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নিদের্শক্রমে ১০ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঈদগাঁও বাসষ্টেশনের বিভিন্ন পয়েন্টে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ইরফানুল করিমের নেতৃত্বে রাজপথে অবস্থান নেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ উদ্দিন রাশেল, ঈদগাঁও কলেজ ছাত্রলীগ আহবায়ক আবদু রহমান নাহিদ, ইসলামাবাদ সভাপতি আশফাক উদ্দিন আরাফাত, ইসলামপুর সভাপতি জাকারিয়া হিরু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, চৌফলদন্ডী সভাপতি মনজুর আলম, ছাত্রনেতা ফরহাদ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম মিন্টু।

উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, উপজেলা আ,লীগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওনসহ আরো অনেকে।

এদিকে সকাল থেকে মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশনে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দের নেতৃত্বে পুলিশ দলকে সাবর্ক্ষণিক অবস্থান নিতে দেখা যায়। তবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, রায়কে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এলাকাতে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.