
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
রামু উপজেলার ঈদগড় ১৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিঠি গঠন করা হয়েছে। ৯ অক্টোবর সকাল ১০টায় এক সভা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর পরিচালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোঃ আবদুল্লাহ।
এতে উপস্থিত ছিলেন, ধুমছাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালা উদ্দিন, হাসনাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুদ্দিন, দাতা সদস্য জাফর আলম জুয়েল, অভিভাবক রশিদা আক্তার রুবিসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অপরাপর সদস্যরা।
সভা শেষে পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে দৈনিক সৈকতের নিজস্ব প্রতিনিধি সাংবাদিক জাফর আলম জুয়েলকে দ্বিতীয় বারের মত সভাপতি এবং রশিদা আক্ততার রুবিবে সহ সভাপতি মনোনীত করা হয়।
এ ব্যাপারে কমিটির নতুন সভাপতি এ প্রতিবেদককে জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে সাথে নিয়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ লেখাপড়ার মানোন্নয়নে সকলের সাবির্ক সহযোগিতা কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.