সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অধুনা / ৩০ মে; ইতিহাসের এইদিনে

৩০ মে; ইতিহাসের এইদিনে

ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; coxview.com, History, Day; https://coxview.net/day-history-coxview-com/

অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী :

  • ১৪৫৩ – উসমানীয়দের (অটোমান সাম্রাজ্য) কনস্টানটিনোপল জয়।
  • ১৪৯৮ – ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন।
  • ১৫৩৯ – স্বর্ণ অনুসন্ধানের জন্য হেরনান্দো দি সতো টম্পা সাগর উপকূলে উপনীত হন ৬০০ সৈন্যসহ।
  • ১৬৩১ – ফ্রান্সের প্রথম সংবাদপত্র লা গ্যাজেট প্রকাশিত হয়।
  • ১৮০৭ – মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।
  • ১৮৫৯ – ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।
  • ১৮৯৯ – কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু।
  • ১৯১৩ – আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়।
  • ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান ও মিত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।
  • ১৯১৯ – জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর প্রতিবাদে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে।
  • ১৯৫৩ – নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিংয়ের এভারেস্ট শৃঙ্গ জয়।
  • ১৯৫৪ – শেরেবাংলা ফজলুল হক এর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলায় গভর্নর শাসন জারি।
  • ১৯৬৭ – নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।
  • ১৯৮১-বাংলাদেশে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনার হাতে রাষ্টপ্রতি জিয়া নিহত,ব্যর্থ সেনা অভ্যুত্থান সংঘটিত।
  • ১৯৯০ – বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
  • ১৯৯১ – ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৯৬ – বেনজামিন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত।
  • ১৯৯৭ – বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্রবার-শনিবার দু’দিন সরকারি ছুটি ঘোষণা করে।
  • ১৯৯৮ – আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।
  • ১৯৯৯ – নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওলসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত।

জন্ম :

  • ১০১০ – সম্রাট রেনজং, চীনা সম্রাট
  • ১৪২৩ – জর্জ ভন পারবেচ, জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিদ
  • ১৪৬৪ – বারবারা অব ব্র্যান্ডেনবার্গ, বোহেমিয়ান রাণী
  • ১৫৯৯ – স্যামুয়েল বোচার্ট, ফরাসি প্রোটেস্টেন্ট বাইবেল পণ্ডিত
  • ১৮১৪ – মিখাইল বাকুনিন, বিখ্যাত রুশ বিপ্লবী এবং সম্মিলিত নৈরাজ্যবাদ তত্ত্বের প্রবক্তা।
  • ১৮৭৯ – কলিন ব্লাইদ, প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
  • ১৮৯৫ – মরিস টেট, ইংলিশ ক্রিকেটার।
  • ১৮৯৯ – আরভিং থালবার্গ, মার্কিন চলচ্চিত্র প্রযোজক।
  • ১৯০৮ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী উলফ গোস্তা আল্ফভেন।
  • ১৯১৭ – মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি।
  • ১৯২৮ – আনিয়েস ভারদা বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফরাসি চলচ্চিত্র পরিচালক, আলোকচিত্রী ও চিত্রশিল্পী।
  • ১৯৩৪ – অ্যালেক্সি লিওনভ, সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ান নভোচারী।
  • ১৯৪০ – জগমোহন ডালমিয়া, বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক ছিলেন।
  • ১৯৪৯ – বব উইলিস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন।
  • ১৯৫০ – ধৃতিমান চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।
  • – পরেশ রাওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯৭৫ – ম্যারিসা ম্যায়ের, আমেরিকান ব্যবসায়িক নির্বাহী।
  • ১৯৮০ – স্টিভেন জেরার্ড, ইংলিশ ফুটবলার।
  • ১৯৯০ – আন্দ্রেই লোকতিয়োনোভ, রাশিয়ান আইস হকি খেলোয়াড়।
  • ১৯৯১ – জোনাথন ফক্স, ইংরেজ সাঁতারু
  • ১৯৯২ – ড্যানিয়েল হেরাল্ড, ইংরেজ অভিনেতা
  • ২০০১ – হীরা, মণি, মুক্তা বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবী

মৃত্যু :

  • ১৪৩১ – জোন অফ আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী।
  • ১৫৯৩ – ক্রিস্টোফার মার্লো, ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক।
  • ১৬০৬ – গুরু অর্জন, শিখধর্মের প্রথম শহিদ ও দশ জন শিখ গুরু মধ্যে পঞ্চম।
  • ১৭৪৪ – আলেকজান্ডার পোপ, অষ্টাদশ শতকের জনপ্রিয় ইংরেজ কবি।
  • ১৭৭৮ – ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।
  • ১৭৭৮ – ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক ফ্রান্সোয়া মেরি আরোয়া।
  • ১৯০৩ – সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বোনোভিচ।
  • ১৯১২ – মার্কিন বিমান আবিষ্কারক উইলবার রাইট।
  • ১৯৪১ – প্রজাধীপক, থাই রাজা।
  • ১৯৫৭ – ভাদুড়ি মহাশয় – মহর্ষি নগেন্দ্রনাথ প্রচারিত যোগ – ভক্তি মার্গের সিদ্ধ সাধক, নগেন্দ্র মঠের প্রথম মোহন্ত ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী।
  • ১৯৬০ – বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক, রুশ সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক।
  • ১৯৬৫ – লুই ইয়েল্ম্স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।
  • ১৯৮১ – জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এবং বীর উত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
  • ১৯৮৪ – বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী (নাগ)।
  • ২০০৬ – রবার্ট স্টার্লিং, আমেরিকান অভিনেতা।
  • ২০১১ – রোজালিন ইয়ালো, আমেরিকান চিকিৎসাক, পদার্থবিদ এবং রেডিওইমিউনোঅ্যাসে।
  • ২০১২ – অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি, ইংরেজ শারীরতত্ত্ববিদ এবং জীবপদার্থ বিজ্ঞানী।
  • ২০১৩ – ঋতুপর্ণ ঘোষ, ভারতীয় চলচ্চিত্র পরিচালক অভিনেতা লেখক ও গীতিকার।

ছুটি ও অন্যান্য :

  • আন্তর্জাতিক আলু দিবস

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.