
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামা উপজেলা ভ্রমণে স্বল্প পরিসরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দূর্যোগ, পাহাড় ধস এর সম্ভাব্য আশংকা থাকায় পর্যটন কেন্দ্র/ রিসোর্ট গুলো বন্ধ রাখা হল। লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দূর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লামা উপজেলা ১৭ জুলাই হতে সকল পর্যটন কেন্দ্র/ রিসোর্ট খোলা রাখা যেতে পারে।
লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, গত ১০ জুলাই ২০২৫ইং পর্যটন কেন্দ্র/ রিসোর্ট গুলো বন্ধ রাখা হলেও অদ্য ১৭ জুলাই হতে খোলা রাখা যেতে পারে। আগত পর্যটকদের নিরাপত্তা কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.