সাম্প্রতিক....
Home / জাতীয় / অচিরেই বানান-বিতর্কের অবসান ঘটবে

অচিরেই বানান-বিতর্কের অবসান ঘটবে

সামাজিক যোগাযোগমাধ্যমে বানান-বিষয়ক চলমান বিতর্ক নিরসনে বাংলা একাডেমি তাদের অবস্থান জানিয়েছে। একই সঙ্গে অচিরেই চলমান এ বানান-বিতর্কের অবসান ঘটবে বলে প্রত্যাশা করেছে একাডেমি।

আজ মঙ্গলবার বাংলা একাডেমির অফিশিয়াল ফেসবুক পেজে বানান-বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। বাংলা একাডেমির ব্যাখ্যাটি হুবহু তুলে ধরা হলো-

‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ প্রথম প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০১৬ সালে। প্রকাশের পর থেকেই একটি অভিধান পুরনো হয়ে যায় এবং তখন থেকেই শুরু হয় এর পরিবর্ধন ও পরিমার্জনের কাজ। এরই ধারাবাহিকতায় অভিধানটির প্রথম পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয় এপ্রিল ২০১৬ সালে। বর্তমানেও এ অভিধানটির সংস্করণের কাজ চলমান। এ কাজ করতে গিয়ে বেশকিছু ভুলত্রুটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।’

‘সামাজিক যোগাযোগ-মাধ্যমে চলমান বানান বিতর্কে যে বিকল্প বানানের কথা বলা হচ্ছে তা ইতোমধ্যে ‘আধুনিক বাংলা অভিধান’-এর পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণে সংযোজিত হয়েছে। এ ছাড়াও বহুল ব্যবহৃত শব্দের বিকল্প বানানও এ সংস্করণে যোগ করা হয়েছে। সেইসঙ্গে দৈনন্দিন ব্যবহারে থাকলেও এখন পর্যন্ত অভিধানে স্থান পায়নি এমন কিছু নতুন শব্দও সংযোজিত হয়েছে। ‘আধুনিক বাংলা অভিধান’-এর এ সংস্করণটি অচিরেই বাংলা একাডেমি থেকে প্রকাশিত হবে এবং চলমান বানান-বিতর্কের অবসান ঘটবে-এমনটাই প্রত্যাশা।’

 

সূত্র:deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Professor Naren Biswas; Birthday; Day; coxview.com; history; প্রফেসর নরেন বিশ্বাস, জন্মদিন, দিন, কক্সভিউ ডট কম; ইতিহাসের এইদিনে; https://coxview.net/professor-naren-biswas-birthday-day-coxview-com-history-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/

১৬ নভেম্বর; ইতিহাসের এইদিনে

নরেন বিশ্বাস; (পূর্ণ নামঃ নরেন্দ্রনাথ বিশ্বাস)। একজন বাংলাদেশী লেখক, গবেষক, আবৃত্তি শিল্পী এবং মুক্তিযোদ্ধা। আবৃত্তি ...

Portrait of a professional, showcasing contact details and role information.