সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু আজ : জেলায় নজির বিহীন নিরাপত্তা : বিজিবি মোতায়েন

অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু আজ : জেলায় নজির বিহীন নিরাপত্তা : বিজিবি মোতায়েন

Puza - Durgaদীপক শর্মা দীপু; কক্সভিউ:

আজ মহা ষষ্ঠী। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের দিন। পূজা মন্ডপে-মন্ডপে দেবীকে অধিষ্ঠিত করা হবে। প্রতিষ্ঠিত করা হবে মৃন্ময়ী দেবীর চিন্ময়ী রূপ। দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ৫ দিন ব্যাপী দুর্গোৎসব। দুর্গা পূজাকে ঘিরে এবার জেলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ জানিয়েছেন, এবার জেলায় ২৭৮টি মন্ডপে পূজার আয়োজন হয়েছে। পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে প্রতিটি পূজা মন্ডপে ৯টি বিশেষ নির্দেশনা পালন করবে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেছেন, জেলার প্রতিটি মন্ডপে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা রক্ষায় মন্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। তাছাড়া ইতোপূর্বে সর্বদলীয় মতবিনিময়, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সংশ্লিষ্টদের প্রস্তুতি সভা ও মতবিনিময় করা হয়েছে।

পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, দুর্গাপূজার শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাদা পোষাকধারী পুলিশ, ভিজিল্যান্স দল, গোয়েন্দা পুলিশ গত সপ্তাহ ধরে মাঠে কাজ করছে। তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি একটি দল বিশেষভাবে দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ ও এলাকা চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে ১৬ অক্টোবর থেকে বিজিবি মন্ডপ পরিদর্শন করছে। পূজোৎসব শেষ হওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে পরিচিত কক্সবাজারে এবারো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ইউএনও’র নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও এডিএম বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ৮ উপজেলায় দায়িত্ব পালন করবেন। এজন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে ও বিভিন্ন উপজেলায় ইউএনও’র সভাপতিত্বে সর্বশেষ ১৮ অক্টোবর প্রস্তুতি সভা করা হয়।

সরেজমিনে দেখা যায়, জেলায় প্রত্যেক পূজা মন্ডপে বিজিবি, পুলিশ গত ৩ দিন ধরে পরিদর্শন অব্যাহত রেখেছেন। এছাড়া পূজা মন্ডপে আশে-পাশে ক্রাইম জোনে অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে এবার প্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পূজা চলাকালীন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন উপ-সহকারী জসিম উদ্দিন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.