
প্রতিকী ছবি
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় একব্যাক্তি গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ঈদগাঁওর মধ্যম শিয়া পাড়ার ৭ আগষ্ট রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয় এক ব্যক্তিকে অসমাজিক কার্যকলাপে বাধাঁ প্রদান করলে, এতে ঐ ব্যাক্তি ক্ষিপ্ত হয়ে কানিয়াছড়ার মৃত মমতাজ আহমদের পুত্র নুরুল হক (ড্রাইভার)‘র নাকের উপরিভাগ কামড় দিয়ে ছিড়ে নেয়। আহত অবস্থায় নুরুল হককে প্রথমে ঈদগাঁও একটি হাসপাতালে নিয়ে আসে, সেখানে অবস্থার অবনতি দেখে দিলে তাকে পরবর্তীতে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে আহতের ভাই কাঠ মিস্ত্রি মোস্তাক-হামলাকারী বেলালের বিচার দাবী করেন। অপরদিকে স্থানীয় মেম্বার মুন্না পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.