সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আঘাত হেনেছে হ্যারিকেন আইডা

আঘাত হেনেছে হ্যারিকেন আইডা

http://coxview.com/wp-content/uploads/2021/08/Cayclone-Hurricane-Aida-.jpg

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের প্রায় সাড়ে দশ লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পুনর্বহাল করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানা গেছে। সেখানে প্রবল গতিতে আঘাত হেনেছে হ্যারিকেন আইডা।

দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপকূলে আছড়ে পড়ে হ্যারিকেন আইডা। একে ক্যাটাগরি ৪ হ্যারিকেন হিসেবে চিহ্নিত করা হয়।

স্থানীয় সময় রোববার প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়া এই হ্যারিকেনের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। আইডার আঘাতের পর নিউ অরলিন্স শহরের সাড়ে সাত লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেখানে এখন কেবল জেনারেটর কাজ করছে।

এছাড়া পূর্বাভাস সত্ত্বেও যেসব মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাননি,তাদের নিজের বাড়িতেই নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

গ্রাসিয়া সেন্টার অব ডিজাস্টার ফিলানথ্রোপি নামক একটি প্রতিষ্ঠানে কাজ করা নিউ অরলিন্স শহরের বাসিন্দা তানইয়া গালিভার বলেছেন, আমি খুবই আতঙ্কিত। আমার ধারণার চেয়েও শক্তিশালী এই ঘূর্ণিঝড়। বহু বছর ধরে দুর্যোগের মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। কিন্তু হ্যারিকেন আইদার আঘাতের সময় আমার অভিজ্ঞতা একেবারে ভিন্ন।

অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ডস বলেছেন, হ্যারিকেন আইডা এতোটাই শক্তিশালী যে গত ১৫০ বছরের মধ্যে এই ঝড়টি সবচেয়ে বড় বিপর্যয়ের সৃষ্টি করতে পারে।

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি; কক্সভিউ.নেট; Tree, www.coxview.net; https://coxview.net/%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি

লামা বন বিভাগের লামা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল ‘বমু রিজার্ভের’ নন্দীরবিলের চড়ুইবিল ও পানিস্যাবিল ওয়েদ্দারঘোনা ...

Portrait of a professional, showcasing contact details and role information.