সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / আবারও এনটিভিতে পূর্ণিমার ‘লাভ অ্যান্ড কোং’

আবারও এনটিভিতে পূর্ণিমার ‘লাভ অ্যান্ড কোং’

‘লাভ অ্যান্ড কোং’ নাটকের একটি দৃশ্যে মাহফুজ আহমেদ ও পূর্ণিমা। ছবি : সংগৃহীত

‘লাভ অ্যান্ড কোং’ নাটকের একটি দৃশ্যে মাহফুজ আহমেদ ও পূর্ণিমা। ছবি : সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বেছে বেছে নাটকে অভিনয় করতে পছন্দ করেন। চলতি বছর মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘লাভ অ্যান্ড কোং’-এ অভিনয় করেছিলেন তিনি। নাটকটিতে তাঁর সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। নাটকে মাহফুজ আহমেদ-পূর্ণিমা জুটিকে ভালোভাবে দর্শক গ্রহণ করেছিলেন। দর্শকদের কথা ভেবেই নাটকটি এনটিভিতে পুনঃপ্রচারিত হতে যাচ্ছে।

আগামী ২৭ অক্টোবর থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে মাহফুজ আহমেদ ও পূর্ণিমা ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে এমন, সুমি ছুটে আসে আরিফের কাছে। তার চোখে মুখে আতঙ্ক। প্রশ্ন করতেই সুমি কেঁদে দিল। নব-দম্পতির মিষ্টি হানিমুনটা নষ্ট করতে যে এসেছে, যাকে দেখে সুমি এতটা বিচলিত, জাফর নামের এই ছেলেটি কে? অন্যদিকে, জুঁই ও রন্টুর নতুন প্রেম। আদৌ তারা রিলেশনটা কন্টিনিউ করবে কি না, একটু যাচাই-বাছাই করে নিতে চায়। তারা লাভ সেলিব্রেশন নামে একটি ট্যুরের আইডিয়া করে। চা বাগান ঘেরা রিসোর্টে তাদের প্রথম সকালটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করেই জুঁইয়ের বড় ভাই জসিম উদ্দিন সব উল্টাপাল্টা করে দিল। তার বউ মমতাজ যখন ডিভোর্স দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে, জসিম উদ্দিন ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণের আদলে মমতাজের সাথে একটা ট্যুর ভিক্ষা চায়। তাই তারা এখানে এসেছে। জুঁই হঠাৎ ভাই-ভাবিকে এখানে দেখে বজ্রাহত হয়।

সূত্র:ntvbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.