সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আমেরিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ১৬

আমেরিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ১৬

americaআমেরিকার নিউ অরলিন্সের একটি খেলার মাঠে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম। রোববার এ গোলাগুলির ঘটনা ঘটে।
তবে প্রাথমিকভাবে জানা যায়, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।
পুলিশ জানিয়েছেন, ২ দলের সংঘর্ষের ফলে এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় শহরের নাইন এভিনিউয়ের বানি ফ্রেন্ড খেলার মাঠে ৫’শ লোকের উপস্থিতিতে একটি মিউজিক ভিডিও তৈরির সময় গুলি চালানোর ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ২ জন বন্দুকধারী গুলি বর্ষণ করে। এসময় অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিত্সা দেয়া হয় এবং বাকিদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: বিবিসি/শীর্ষ নিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.