বার্তা পরিবেশক :
সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখুন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করেছে আশার আলো মহিলা সমিতি ও শৈবাল মহিলা সমিতি। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ৮ এপ্রিল র্যালী ও আলোচনা সভা করে। শহরের ঘোনারপাড়াস্থ আশার আলো মহিলা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজলী দে রেখা। এতে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি শিলু দাশ, শাহনেওয়াজ বেগম, শৈবাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি রেহেনা বেগম, সহ সভাপতি বুলবুল আক্তার ও আশার আলোর সম্পাদক নমিতা চক্রবর্তী। এতে স্বাগত বক্তব্য রাখেন বীনা পানি দত্ত চম্পা।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ডায়াবেটিক নিয়ন্ত্রণে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.