সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / আয়নাবাজি ছবির পাইরেসি, আটক ১

আয়নাবাজি ছবির পাইরেসি, আটক ১

aynabazi

অমিতাভ রেজা চৌধুরীর নির্মিত প্রথম চলচ্চিত্র আয়নাবাজি পাইরেসির দায়ে রাজধানীর বাড্ডা থেকে একজনকে আটক করা হয়েছে।

বুধবার রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম আতিকুর রহমান অভি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এসি হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত আড়াইটার দিকে অভিকে বাড্ডার একটি বাসা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটা হার্ড ডিস্ক ও ডিভাইস উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অভির কাছ থেকে যে ডিভাইসগুলো উদ্ধার করা হয়েছে তা ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.