সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইরানের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনায় ইউরোপ, চীন ও রাশিয়া

ইরানের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনায় ইউরোপ, চীন ও রাশিয়া

পরমাণু ইস্যুতে উত্তপ্ত পুরো বিশ্ব। বিশেষকরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি প্রত্যাহারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। আর তারই জের ধরে ইউরোপ, চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানতে ও মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার ঠেকাতে ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করার কথা ভাবছে।

এ ব্যাপারে রবিবার জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট অ্যাম সনট্যাগ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়েনের জ্যেষ্ঠ কূটনীতিক হেলগা স্কিমিডের নেতৃত্বে আগামী সপ্তাহে এই দেশগুলোর কূটনীতিকরা ভিয়েনায় বৈঠকে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র এ বৈঠকে অংশ নিচ্ছে না। তবে ইরান এতে অংশ নিবে কিনা তা নিশ্চিত নয়।

এছাড়া এক জ্যেষ্ঠ কূটনীতিকের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘আমরা প্রথমে নামটা বের করতে চাচ্ছি, ‘ভিয়েনা পারমাণবিক চুক্তি’ এবং এতে কিছু বিষয় যুক্ত করতে হবে। নিষেধাজ্ঞা অপসারণ ও চুক্তিতে ফেরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেবল সেটাই সন্তুষ্ট করতে পারবে।’

উল্লেখ্য, গত ৮ মে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতেই চুক্তির পক্ষভুক্ত দেশগুলো পরবর্তীয় করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.