সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে বসতবাড়ি ডাকাতি ও হাতি পাহারার টংঘর থেকে ২ কৃষক অপহরণ : মুক্তিপণ দাবি

ঈদগড়ে বসতবাড়ি ডাকাতি ও হাতি পাহারার টংঘর থেকে ২ কৃষক অপহরণ : মুক্তিপণ দাবি

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ করলিয়া মোরা এলাকায় গত ২৬ অক্টোবর রাত ২ টার সময় ২ বসত বাড়িতে ডাকাতি এবং বাড়ীর পার্শ্ববর্তী জুনাইম্মার ঘোনা এলাকায় ধান ক্ষেত পাহারা দেওয়ার সময় টংঘর থেকে ২ কৃষককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার সহ ৬ টি মোবাইল ফোন সহ বাড়ীর খাদ্য সামগ্রী ও আসবাবপত্র নিয়ে যায়। অপহৃতরা হল- এলাকার নজির আহাম্মদের ছেলে ছৈয়দুল হক (২০) তার চাচা মৃত মোজাহের আহাম্মদের ছেলে নুর আহাম্মদ।

নজির আহমদ জানান, সকাল ৭ টার সময় ভিকটিম ছৈয়দুল হকের মোবাইল থেকে প্রথমে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং পুলিশকে জানালে তাদের হত্যা করা হবে বলে লাইন কেটে দেন।

সরজমিন পরিদর্শনকালে আবদুল করিম ও লুতু মিয়া জানান, রাত প্রায় ২টার দিকে অস্ত্রধারী ৮/১০ জনের একটি ডাকাতদল প্রথমে তাদেরকে টংঘর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নামিয়ে আনে। পরে উল্লেখিত ২জনকে টংঘর থেকে হাত পা বেঁধে আটক করে। পরে আক্তার হোসেন ও ছৈয়দ হোসেনের বাড়িতে লুটপাট চালায়।

তারা আরো জানান, লুটপাট শেষে ১ কিলোমিটার দুরে নিয়ে গিয়ে তাদের ২জনকে ছেড়ে দিলেও ছৈয়দুল হক ও নুর আহমদকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ছৈয়দুল হক ও নুর আহমদের পরিবারে চলছে আহাজারী।

তারা জানান, সর্বশেষ ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে ডাকাতদল। তবে এ রির্পোট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা যায়নি।

ঈদগড় পুলিশ ফাঁড়ির এ এসআই মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারারাত সারাদিন পুলিশ নিয়ে টহল জোরদার করেছি। বর্তমানে ও অপহৃতদের উদ্ধার অভিযান চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.