কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ৯শত ইয়াবাসহ মোর্শেদ নামের ব্যবসায়ীকে আটক করেছেন ঈদগাঁও থানা পুলিশ।
৩১ মার্চ আনুমানিক রাত দুইটায় ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঈদগাঁও বাজারস্থ শাপলা চত্তর এলাকা থেকে শরিয়তপুরের গোমা ইরহাট থানার চরমুনপুরার আব্দুল মালেক পূত্র মোর্শেদ বাবুর্চিকে আটক করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার প্যান্টের পকেট থেকে ৯ শত ইয়াবা উদ্ধার করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.