সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে একটি ব্রীজের অভাব : জনদূর্ভোগ ২০ হাজার মানুষ

ঈদগাঁওতে একটি ব্রীজের অভাব : জনদূর্ভোগ ২০ হাজার মানুষ

ধারাবাহিক প্রতিবেদন- ১

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহৎ জনগোষ্টি অধ্যুষিত এলাকা হিসেবে সুপরিচিত ঈদগাঁওর ভাদীতলা এলাকাটি। এই সড়কে দৈনিক যাতা য়াতের ক্ষেত্রে একটি ব্রীজের অভাবে জন দূর্ভোগে পড়েছে শিক্ষার্থী, চাকরীজিবী, রোগীসহ সর্বশ্রেণী পেশার প্রায় বিশ হাজার লোকজন।

প্রাপ্ত তথ্য মতে, দীর্ঘ ২/১ বছর পূর্বে ঈদগাঁও দরগাহ পাড়াসহ বৃহত্তর এলাকায় আসা যাওয়ার জন্য বহুলাখ টাকা ব্যয় করে একটি ঢেউ ব্রীজ করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু সেটি নির্মাণের মাসাধিক সময় পার হতে না হতেই বর্ষাকালীন সময়ে পানির প্রবল তোড়ে ভেঙ্গে তছনছ হয়ে যায়। এরই পরর্বতী সময় থেকে এলাকার লোকজন গাছের তত্তার উপর ভর করে কোন রকম জন ও যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তুলে ভাঙ্গনকৃত পয়েন্টটি। সে থেকে এ পর্যন্তও ঝুকিঁপূর্ণ কাঠের সাকো দিয়ে ছোট ছোট যানবাহনসহ মানুষ চলাফেরা করে যাচ্ছে কষ্টের বিনিময়ে।

এ সড়ক দিয়ে চলাচলকারী নুরুল আমিনসহ কয়েক পথচারী জানান, কাঠের নির্মিত সাকোটি যদি ব্রীজে রুপান্তরিত না হয়, তাহলে চলাচলের ক্ষেত্রে বিপুল সংখ্যক লোকজনকে পোহাতে হবে নানা দূর্ভোগ আর দূর্গতি। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলে কলেজ গেইট সড়ক দিয়ে নানা কষ্টের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় বলেও জানান।

এদিকে ঈদগাঁও বাশষ্টেশনের দরগাহ গেইট হয়ে (ছিকন ঝুরি) নামক স্থানে কাঠের সাকোটি দিয়ে কোন মতে চলাফেরা করছে বৃহত্তর এলাকার জনগোষ্টি। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দৈনিক তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে নিদারুণ কষ্ট পাচ্ছে। মুমূর্ষু রোগী হলেই তো কথায় নেই। পূর্বে ঈদগাঁও পাল পাড়া সড়ক সংস্কারের সময় পাহাড়ী ইউনিয়ন ঈদগড় আর ঈদগাঁওর ভোমরিয়া ঘোনার লোক জন ছাড়াও অসংখ্য যানবাহন চলাচল করেছিল দরগাহ পাড়া সড়ক দিয়ে। এমন একটি জন গুরুত্বপূর্ণ সড়কে একটি ব্রীজের অভাবে মহা দূর্ভোগে পড়েছে বিশ হাজার নারী পুরুষ।

এ প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর পড়ন্ত বিকেলে জরার্জীণ সাকো পরিদর্শন করলে চোখে পড়ে সাকোটি সংস্কারের দৃশ্যপট। সড়কের এক প্রান্তে কাপেটিং করলেও ব্রীজ না থাকায় পরিপূর্ণ কাপেটিংয়ের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ছে সাধারন লোকজন।

অন্যদিকে ঈদগাঁও যুবলীগের সহ সভাপতি নুরুল হক ভাইয়া জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ব্রীজের অভাবে যোগাযোগে নানাভাবে কষ্ট পাচ্ছে অসহায় এলাকাবাসী। যাতায়াত ব্যবস্থা সহজতর করার লক্ষে একটি ব্রীজ নির্মানের দাবী। ব্রীজটি করার জন্য টেন্ডার আসে আর যায় বলেও জানান এ প্রতিবেদককে।

তবে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিমন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর না থাকায় দীর্ঘকাল ধরে এলাকাবাসী একটি ব্রীজ পাচ্ছেনা। যার কারনে এলাকার লোকজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তত্তার সাকোটি চলাচল উপযোগী করতে হয়। তাই এলাকার স্বার্থে ব্রীজ নির্মানের দাবী জানাচ্ছি।

উল্লেখ্য যে, এ সড়ক দিয়ে হাসিনা পাহাড়, দরগাহ পাড়া, ভাদীতলা, কোনাপাড়া ও শিয়াপাড়ার প্রায় ১৮ থেকে ২০ হাজার লোকজন যাতায়াত করে যাচ্ছে প্রতিনিয়ত কোন না কোন কাজেকর্মে।

প্রসঙ্গত: জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নের গ্রামীণ জনপদের ব্রীজ, কালভার্টসহ এলাকায় দীর্ঘকাল ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকা অনুন্নত সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.