নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে নিরাময় ফার্মেসীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
২৫ ফেব্রুয়ারি গভীর রাতে টিনের চাল কেটে এ ঘটনা ঘটানো হয়। এতে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। দোকান টির মালিক উত্তম মল্লিক জানান, ঘটনার দিন রাতে তিনি কক্সবাজার ভাড়া বাসায় চলে যান। এ সুযোগে চোরের দল দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নয়টি মোবাইল, সিম কার্ড, পাওয়ার ব্যাংক, রিচার্জ কার্ড ও নগদ টাকা সহ আনুমানিক অর্ধ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। ঘটনাটি সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত এরিয়া কর্মকর্তাদের অবহিত করেন।
বাজার কমিটির আহবায়ক সিরাজুল হক তিনি দোকান চুরির বিষয়ে অবগত নন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.