
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
স্বেচ্ছায় প্রত্যাহারের আবেদন করেন এসএসসি ককস-৪ ও জেএসসি ককস-৫ পরীক্ষা কেন্দ্র। কেন্দ্র সচিব ও ঈদগাহ জাহনারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত ভাবে এ আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ্য, বিদ্যালয় অবকাঠামোগত আসবাবপত্র ও বিবিধ সমস্যার কারণে কেন্দ্র পরিচালনা করতে কষ্টকর হওয়ার আশংকা বিরাজ করছে। তাই কেন্দ্র দুটি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে ।
উল্লেখ্য যে, এ ব্যাপারে ভেন্যু বিদ্যালয় ম্যানেজিং কমিটির গত ২০ ফেব্রুয়ারী অনুষ্টিত বৈঠকে কেন্দ্র প্রত্যাহারের একমত সিদ্ধান্তে উপনিত হয়ে প্রধান শিক্ষককে এ দায়িত্ব প্রদান করেন। কেন কেন্দ্র প্রত্যাহার করতে চাচ্ছেন তা জানতে চাইলে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, অবকাঠামোগত ও আসববাপত্রের সমস্যাতো রয়েছে। উপরন্তু ঈদগাঁও এলাকার পরীক্ষা কেন্দ্র সমূহের যা অবস্থা তাতে তাকে নানাবিধ ষড়যন্ত্রের ও শিকার হতে হয়। তাই ষড়যন্ত্রের শিকার হয়ে বহিষ্কার হওয়ার চেয়ে সম্মান নিয়ে আগে ভাগেই বিদায় হতে চান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.