
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও কমিউনিটি পুলিশ ৪নং ওয়ার্ডের আইন শৃঙ্খলা বিষয়ক সমাবেশ ও বৃহত্তর চান্দেরঘোনা ইউনিট কমিটি গঠন উপলক্ষে ২০ নভেম্বর বাদে এশা চান্দেরঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হারুনর রশিদের সভাপতিত্বে ও মাহবুব আলম মাবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন – পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান খাঁন, প্রধান বক্তার বক্তব্য রাখেন -তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিন, এস আই সনজিদ চন্দ্র নাথ।
বক্তব্য রাখেন ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, মতিউর রহমান ভুলু, মনজুর আলম, দিল মোহাম্মদ, জাহাঙ্গীর আলম।
এ সমাবেশে বিপুল সংখ্যক এলাকার লোকজন অংশ নেন। পরে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ আলমকে সভাপতি এবং মোহাম্মদ ওসমানকে সাধারণ সম্পাদক করে ইউনিট কমিটি গঠন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.