সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে কমিউনিটি পুলিশের উদ্যোগে রত্না গর্ভা বিদ্যালয়ে গুজব, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সভা সম্পন্ন

ঈদগাঁওতে কমিউনিটি পুলিশের উদ্যোগে রত্না গর্ভা বিদ্যালয়ে গুজব, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত ছেলেধরা গুজব আতংক, মাদক, ডেঙ্গু জ্বর, বাল্য বিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে এক সচেতনতা সভা অনুষ্টিত হয়েছে।

২৯শে জুলাই সকাল ১১টার ঈদগাঁওর মাছুয়াখালী রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান সিকদার।

প্রধান বক্তা ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দীন। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক আবু বকর ছিদ্দিক,নাজিফা আক্তার, কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আলম। কোরান তিলাওয়াত করেন, শিক্ষক মোহাম্মদ আলম। অনুষ্টানে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী গুজব আতংকের বিরুদ্বে সদরের ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে এসবের প্রতিরোধে সচেতনতা সভার মাধ্যমে মাঠে নেমেছে ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.