সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ইসলামাবাদে হরিপুর হরিমন্দিরের পরিচালনা কমিটি গঠিত

ইসলামাবাদে হরিপুর হরিমন্দিরের পরিচালনা কমিটি গঠিত


নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামাবাদে হরিপুর হরিমন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

২৯শে জুলাই সকাল ১০টায় হরিমন্দির প্রাঙ্গনে এলাকার প্রবীন মুরব্বী শ্বশ্বধর আচার্য্যের সভাপতিত্বে ও এডঃ অশোক আচার্য্যের পরিচালনায় দীর্ঘ একযুগ পর দাতা এবং প্রতিষ্ঠাতা মৃণাল আচার্য্যের অক্লান্ত প্রচেষ্টায় এ কমিটি গঠন করা হয়।

এই সভায় মন্দিরের ৪৪ জন সাধারন সদস্য উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সন্তোষ দে’কে সভাপতি, তপন কান্তি দে এবং আশীষ দে কে সহ সভাপতি, লিটন দাশকে সাধারণ সম্পাদক, পলাশ চৌধুরীকে সহ-সাধারণ সম্পাদক, চন্দন দে কে অর্থ সম্পাদক ও পলাশ আচার্য্যেকে সহ-অর্থ সম্পাদক মনোনীত করা হয়। আগামী পনের দিনের মধ্যে ২১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.