
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদকের উপর হামলাকারীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহর উপর গ্রাম্য চায়ের দোকানে সকাল বেলা অর্তকিত হামলাকারী ইউনিয়নের পশ্চিম ভোমরিয়াঘোনা মন্ডল পাড়ার আমির হোছনের পুত্র মহিউদ্দিন (মনিয়া)কে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও বাসষ্টেশনস্থ ঈদগড় সড়কস্থ হতে ৯ এপ্রিল বিকাল পাঁচটার দিকে তাকে আটক করা হয়।
এব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ও কমিউনিটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি ওয়ার্ড কমিউনিটি পুলিশ নেতার উপর হামলাকারী সেই মনিয়াকে আটক করেছেন বলে জানান।
অপরদিকে হামলার শিকার হাবিব উল্লাহ জানান- তার উপর হামলার ঘটনায় সদর থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.