সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ

ঈদগাঁওতে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রতিকী ছবি

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে জমি বিরোধকে কেন্দ্র করে পরস্পর নিকট আত্মীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, ৮ আগষ্ট সকাল সাতটার দিকে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়াস্থ নাসি ব্রিজ সংলগ্ন স্থানে জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হারুন নামের এক ব্যাক্তির মাথায় ও হাতে গুরুতর জঘম হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ খায়রুজ্জামান জমি বিরোধে উভয় পক্ষের সংঘষের্র সত্যতা নিশ্চিতের পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।

অপরদিকে এলাকাবাসী, জায়গা জমি বিরোধ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তির দাবী জানান উদ্বতন কর্তৃপক্ষের নিকট।

অন্যদিকে এমইউপি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয় বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.