সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আ’লীগের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান

ঈদগাঁওতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আ’লীগের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান

http://coxview.com/wp-content/uploads/2022/03/A-leeg-Sagar-17-3-22.jpg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বাঙালি জাতির অবিসংবাদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সেবা পেয়েই খুশি হন গ্রামাঞ্চলের নর-নারীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘ড্রিমার্স কন্সাল্টেশন এন্ড রিসার্চ’ টি‌মের সহায়তায় বাংলাদেশ আওয়ামী লীগ ঈদগাঁও উপজেলা শাখা এ কর্মসূচী বাস্তবায়ন করেছে।

১৭ মার্চ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী আয়োজনে চোখ পরীক্ষা, চশমার পাওয়ার ঠিক করে দেয়া, উচ্চতাও আদর্শ ওজন নির্ধারণ করা, ব্লাড সুগার টেস্ট, ডায়াবেটিস পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, নাক, কান, গলা পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, ফিজিওথেরাপি ও ইসিজি করা হয়। বিদ্যালয়ের নয়টি কক্ষে বুথ করে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

http://coxview.com/wp-content/uploads/2022/03/A-leeg-mp-kamol-Sagar-17-3-22.jpg

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বিনামূল্য মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন- কক্সবাজার রামু আসন সাংসদ সাইমুম সরওয়ার কমল।

ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, মুহিদ উল্লাহ মুহিদ, ইমরুল হাসান রাশেদ, সদস্য জাহাঙ্গীর আলম, সদর সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদা, সাবেক সদর আ,লীগ নেতা সেলিম বাবুল, অনুপম পাল, জালালাবাদ আ,লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ঈদগাঁও আ,লীগ সাধারণ সম্পাদক তারেক আজীজ, সাবেক ছাত্রলীগ নেতা আহমদ করিম সিকদার, নওশাদ মাহমুদ, আনোয়ারুল আজম খোকন, সদর যুবলীগ সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, ঈদগাঁও যুবলীগের সভাপতি এনাম রনি, সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, জালালাবাদ যুবলীগ সাধারণ সম্পাদক সাহেদ কামাল, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক নুরুল ইসলাম, আলাদীন চেরাগ স্বত্বাধিকারী ফরিদুল আলম, ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগর, ঈদগাঁও দর্পনের এডমিন মাহবুবুল আলম মাবুসহ আ,লীগ, অঙ্গসহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা।

সকাল ১১টা থেকে বিভিন্ন বুথে ঢাকা থেকে আসা চিকিৎসকরা রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দেয়ার দৃশ্য চোখে পড়ে। বৃহৎ এলাকা থেকে আসা রোগীদের উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। এই কার্যক্রমে প্রায় দুই সহশ্রাধিক রোগীকে সেবা দিয়েছেন।

আরো দেখা যায়, বিভিন্ন বুথে দলীয় নেতাকর্মীরা সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে। সেই সাথে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা আবদুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.