সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে বনপ্রহরীর উপর হামলার ঘটনায় ইউএনও-পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

ঈদগাঁওতে বনপ্রহরীর উপর হামলার ঘটনায় ইউএনও-পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার উত্তর বনবিভাগের কালিরছড়া বিটের বনপ্রহরীর উপর দিবালোকে হামলার ঘটনায় ইউএনও এবং রামু থানা পুলিশ ঘটনা স্থল পরিদশর্ন করেছেন।

জানা যায়, ১৩ জুন সকাল সাড়ে আটটার দিকে বনবিটের আওতাধীন ২০১৮-১৯ সনের ২০ হেক্টর চলমান বাগান সৃজন এলাকায় টহলে ছিল কালিরছড়া বিটের বনপ্রহরী মোহাম্মদ আবদুল আজিজ পাটোয়ারী। টহলদানকালীন সময়ে মুখে গামছা পরিহিত ৪/৫ জনের একটি দুর্বৃত্ত ও ভূমিদস্যুরা অর্তকিতভাবে আজিজের উপর হামলা চালায়। তার শোর চিৎকারে পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। তার মাথা-হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং পা ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে জানান কালিরছড়ার বিট কর্মকতা রাজিব।

একইদিন বিকেল ৫টার দিকে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, থানা পুলিশ, মেহের ঘোনা রেঞ্জের রেঞ্জা কর্মকতা, মেহেরঘোনা, ধলিরছড়া, মাছুয়াখালী ও কালিরছড়া বিটের ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

তবে রেঞ্জ কর্মকতা মামুন মিয়া এ প্রতিবেদককে বনপ্রহরী আজিজের উপর হামলার ঘটনায় ইউএনও, রামু থানা পুলিশের ঘটনাস্থল পরির্দশনের সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.