সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে বসতবাড়ীতে ডাকাতির চেষ্টা : গুলিবিদ্ধ ১

ঈদগাঁওতে বসতবাড়ীতে ডাকাতির চেষ্টা : গুলিবিদ্ধ ১

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক বসতবাড়ীতে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাত দল। এ ঘটনায় পরিবারের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। ৫ ফেব্রুয়ারী রাত আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের চান্দেরঘোনা লামার পাড়া নামক এলাকার মৃত মৌলভী জালাল উদ্দীনের পুত্র মোহাম্মদ শফিক উদ্দীনের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র মতে, ঘটনার সময় একদল ডাকাত বাড়িতে প্রবেশের জন্য চলাচলের রাস্তায় অপেক্ষা করছিল। এমন সময়ে জালাল উদ্দীনের পুত্র ইলিয়াছ বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীকে মুঠোফোনে জানালে তারা জড়ো হয়ে চিৎকার করলে ডাকাতদল পূর্বের দিকে পাহাড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এক ডাকাতকে আটক করলে উপর্যুপরী গুলিবর্ষণ করে ছিনিয়ে নিয়ে যায় তাদের সাঙ্গপাঙ্গরা। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ডাকাতদের আটকের চেষ্টা চালায়। কিন্তু পাহাড় ও বন বেষ্টিত এলাকা হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা আহত ইলিয়াছকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তার স্বজনরা জানায়, সংঘটিত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এবিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক এএসআই লিটনুর রহমান জয়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অন্যদিকে স্থানীয় মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.