
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৮ই ফেব্রুয়ারী বিকেল ৫টার দিকে মেহেরঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঐদিন বিকেলের দিকে ঈদগাঁও মেহেরঘোনা নূর কমিনিউটি সেন্টার থেকে বিয়ে শেষ করে ফেরার মুখে ঈদগাঁওমুখী আরেক মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরের নানা স্থানে আঘাত প্রাপ্ত বলে জানান স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মাহবুবুল আলম।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান দুর্ঘটনার খবর শুনেছেন বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.